• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই

সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই?
শ্মশান ছাড়া খেলবার তোর জায়গা কি আর নাই॥
মুক্তকেশী, কেশ এলিয়ে
বেড়াস কখন কোথায় গিয়ে,
এক নিমেষও তোকে নিয়ে শান্তি নাহি পাই॥
হাড়-জ্বালানি মেয়ে! হাড়ের মালা কোথায় পেলি?
ভুবনমোহন গোরী-রূপে কালি মেখে এলি!
তোর গায়ের কালি চোখের জলে
ধুইয়ে দেব, আয় মা কোলে।
তোরে বুকে ধরেও মরি জ্বলে, দিই মা গালি তাই॥

Category: নজরুলগীতি
Previous Post:সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি
Next Post:আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑