• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে সাজাল মাকে আমার বিসর্জনের বিদায়-সাজে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কে সাজাল মাকে আমার বিসর্জনের বিদায়-সাজে

কে সাজাল মাকে আমার
বিসর্জনের বিদায়-সাজে।
আজ সারাদিন কেন এমন
করুণ সুরে বাঁশি বাজে॥
আনন্দেরই প্রতিমাকে, হায়
বিদায় দিতে পরান নাহি চায়।
মাকে ভাসিয়ে জলে কেমন করে
রইব আঁধার ভবন মাঝে॥
মা-র আগমনে বেজেছিল
প্রাণে নতুন আশার বাঁশি।
দুখ-শোক-ভয় ভুলেছিলাম
(দেখে) মা অভয়ার মুখের হাসি।
মা দশ হাতে আনন্দ এনেছিল,
বিশ হাতে আজ দুঃখ ব্যথা দিল ;
মা মৃন্ময়ীকে ভাসিয়ে জলে পাব
চিন্ময়ীকে বুকের মাঝে॥

Category: নজরুলগীতি
Previous Post:মাকে ভাসায়ে জলে কেমনে রহিবে ঘরে
Next Post:আমার আনন্দিনী উমা আজও এল না তার মায়ের কাছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑