• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধার-ভীত এ চিতে যাচে মা গো আলো আলো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আঁধার-ভীত এ চিতে যাচে মা গো আলো আলো

আঁধার-ভীত এ চিতে যাচে মা গো আলো আলো ।
বিশ্ববিধাত্রী আলোকদাত্রী
নিরাশ পরানে আশার সবিতা জ্বালো
জ্বালো আলো আলো॥
হারিয়েছি পথ গভীর তিমিরে,
লহো হাতে ধরে প্রভাতের তীরে,
পাপ তাপ মুছি করো মাগো শুচি
আশিস অমৃত ঢালো॥
দশপ্রহরণধারিণী দুর্গতিহারিনী দুর্গে
মা অগতির গতি
সিদ্ধিবিধায়িনী দনুজদলনী
বাহুতে দাও মা শকতি।

তন্দ্রা ভুলিয়া যেন মোরা জাগি
এবার প্রবল মৃত্যু লাগি
রুদ্র দাহনে ক্ষুদ্রতা দহো
বিনাশো গ্লানির কালো॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায়
Next Post:মা তোর চরণ-কমল ঘিরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑