• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে বলে মোর মাকে কালো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কে বলে মোর মাকে কালো
কে বলে মোর মাকে কালো
    মা যে আমার জ্যোতির্মতী
কোটি চন্দ্র সূর্য তারা
  নিত্য করে মা-র আরতি
  কালো রূপের মায়া দিয়ে
  মহামায়া রয় লুকিয়ে,
  মাকে আমার খুঁজে খুঁজে
    নিবল কোটি রবির জ্যোতি॥
যোগীন্দ্র যাঁর চরণতলে
    ধ্যান করে রে যাঁর মহিমা
(মোরা) দুটি নয়ন-প্রদীপ জ্বেলে
    খুঁজি সেই অসীমার সীমা॥
মোরা    সাজিয়ে কালী গৌরী মাকে
  পূজা করি তমসাকে
  মায়ের শুভ্রা রূপ দেখে সে
    শুভ্র-শুচি যার ভকতি॥
Category: নজরুলগীতি
Previous Post:মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে
Next Post:মা গো আমি তান্ত্রিক নই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑