• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো আনন্দিতা ত্রিলোকবন্দিতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এসো আনন্দিতা ত্রিলোকবন্দিতা
এসো আনন্দিতা ত্রিলোকবন্দিতা
    করো দীপান্বিতা আঁধার অবনী মা।
ব্যাপিয়া চরাচর শারদ অম্বর
    ছড়াও অভয় হাসির লাবণি মা॥
সারাটি বরষ নিখিল ব্যথিত
চাহিয়া আছে না তব আসা-পথ,
ধরার সন্তানে ধরো তব কোলে
   ভোলাও দুঃখ-শোক চির করুণাময়ী মা॥
অটুট স্বাস্থ্য দীর্ঘ পরমায়ু
দাও আরও নির্মল বায়ু,
দশ হাতে তব আনো মা কল্যাণ,
   পীড়িত চিত্ত গাহে অকাল জাগরিণী মা॥
Category: নজরুলগীতি
Previous Post:মোর আঘাত যত হানবি শ্যামা
Next Post:ওরে আলয়ে আজ মহালয়া, মা এসেছে ঘর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑