• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো
  ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো
ওমা         দে ফিরিয়ে মোর হারানিধি!
তুই   দিয়ে নিধি নিলি কেড়ে
  মা       তোর এ কোন নিঠুর বিধি॥
  বল মা তারা কেমন করে
  নয়নতারা নিলি হরে,
দিলি   মা হয়ে তুই শিশু বুকে
           নিঠুর মরণ-সায়ক বিঁধি॥
  তরু যেমন শিকড় দিয়ে তাহার মাটির মাকে
  জড়িয়ে ধরে থাকে স্নেহের সহস্র সে পাকে;
মা গো         তেমনি করে তাহার মায়া
           আঁকড়ে ছিল আমার কায়া,
তারে         নিলি কেন মহামায়া
                    শূন্য করে আমার হৃদি॥
Category: নজরুলগীতি
Previous Post:আমায় আর কতদিন মহামায়া
Next Post:মোর আঘাত যত হানবি শ্যামা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑