• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

৪৩
এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে
ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে॥
     জামের ডালে কোকিল কুতূহলে,
     আড়ি পাতি ডাকে কূ কূ বলে
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুনঝুনিয়ে॥
     ধীরে সখা ধীরে – কয় লতা দুলে
জাগিয়ো না কুঁড়িরে, কাঁচা ঘুমে তুলে–
     গেয়ো না গুন গুন গুন গুন সুরে
              প্রেমের ঢুলে ঢুলে।
  
নিলাজ ভোমরা বলে, ‘না-না-না-না’
             – ফুল দুলিয়ে॥
Category: নজরুলগীতি
Previous Post:রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
Next Post:সুরা ফাতেহা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑