• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গত রজনির কথা পড়ে মনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গত রজনির কথা পড়ে মনে

৩৯
পিলু মিশ্র–দাদরা
গত রজনির কথা পড়ে মনে

গত রজনির কথা পড়ে মনে
     রজনিদগন্ধার মদির গন্ধে।
এই সে ফুলেরই মোহন-মালিকা
     জড়ায়ে ছিল সে কবরী-বন্ধে॥
বাহুর বল্লরি জড়ায়ে তার গলে
     আধেক আঁচলে বসেছি তরুতলে,
দুলেছে হৃদয় ব্যাকুল ছন্দে॥
     মুখরা ‘বউ কথা কও’ ডেকেছে বকুল-ডালে
লাজে ফুটেছে লালি গোলাপ কুঁড়ির গালে।
     কপোলের কলঙ্ক মোর মেটেনি আজো যে সই
জাগিছে তারই স্মৃতি চাঁদের কপোলে ওই।
     কাঁদিছে নন্দন আজি নিরানন্দে॥
Category: নজরুলগীতি
Previous Post:শুকনো পাতার নূপুর পায়ে
Next Post:পলাশ ফুলের গেলাস ভরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑