• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার মঞ্জীর রিনিঝিনি বাজে – চিনি চিনি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কার মঞ্জীর রিনিঝিনি বাজে – চিনি চিনি

৩০
সিন্ধুড়া–কাওয়ালি
কার মঞ্জীর রিনিঝিনি বাজে – চিনি চিনি

কার   মঞ্জীর রিনিঝিনি বাজে – চিনি চিনি
প্রাণের মাঝে সদা শুনি তারই রাগিণী –
                        চিনি চিনি॥
      বন-শিরীষের জিরিজিরি পাতায়
      ধীরে ধীরে ঝিরিঝিরি নূপুর বাজায়,
      তমাল ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী।
                        চিনি চিনি॥
আমার গানে তারই চরণের অনুরণনে
ছন্দ জাগে রসে গন্ধে রূপে বরনে ।
      কান পেতে রই দুয়ার-পাশে
      তারই আসার আভাস আসে,
ঝংকার তোলে মনের বীণায় বীণ-বাদিনী–
                        চিনি চিনি॥
Category: নজরুলগীতি
Previous Post:পর জনমে যদি আসি এ ধরায়
Next Post:নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑