• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নূরজাহান! নূরজাহান সিন্ধুনদীতে ভেসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নূরজাহান! নূরজাহান সিন্ধুনদীতে ভেসে

২৩

    নূরজাহান! নূরজাহান
    সিন্ধুনদীতে ভেসে
(এলে)    মেঘলা-মতীর দেশে
  ইরানি গুলিস্তান॥
নার্গিস লালা গোলাপ আঙুর-লতা
শিরীঁ ফরহাদ শিরাজের উপকথা
এসেছিলে তুমি তনুর পিয়ালা ভরি
বুলবুলি দিলরুবা রবারের গান॥
তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজাধিরাজ–
চন্দন-সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক-লাজ!
  
    যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীলাকাশে
(যাহা)    লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে
    দেবে চিরদিন নন্দন-লোকচারী
    (তব)    	সেই কলঙ্ক সে প্রেমের সম্মান॥
Category: নজরুলগীতি
Previous Post:শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী
Next Post:ঘরে যদি এলে প্রিয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑