• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল

১৪
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল

ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
ঝরায়ে দোলন-চাঁপা বকুল
দুলায়ে মেঘলা চাঁচর-চুল
চপল চোখে কাজল মেখে আসিল কে॥
ছিটিয়ে জল বাজায়ে কে মেঘের মাদল
একা ঘরে বিজলিতে এমন হাসি হাসিল কে॥
এলে কি গো দুরন্ত মোর ঝোড়ো হাওয়া
চির-বিরহী প্রিয় মধুর পথ-চাওয়া
হৃদয়ে মোর দোলা লাগে
ঝুলনেরই আবেশ জাগে
ভুলে যাওয়া আমারে আবার
ভালোবাসিলে কে॥

Category: নজরুলগীতি
Previous Post:মম তনুর ময়ূর সিংহাসনে এ রূপকুমার কবি নৌজোয়ান
Next Post:বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑