• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইরানের রূপ-মহলের শাহজাদি শিরীঁ! জাগো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ইরানের রূপ-মহলের শাহজাদি শিরীঁ! জাগো

১২
ইরানের রূপ-মহলের শাহজাদি শিরীঁ! জাগো

ইরানের রূপ-মহলের শাহজাদি শিরীঁ! জাগো
জাগো শিরীঁ
‘প্রিয়া জাগো’ বলে তোমার প্রিয়তম
    ডাকে শোনো আগে রাতে ধীরে ধীরে॥
(তুমি) ধরা দিবে বলেছিলে বে-দরদি
(যদি) পাহাড় কাটিয়া আনিতে পার নদী।
হেরো গো শিলায় আজি উঠিয়াছে ঢেউ
(সেথা) তব মুখ ছাড়া নাহি আর কেউ,
প্রেমের পরশে যেন মোমের পুতুল হয়েছে পা‎ষাণ গিরি॥
গলিল পাষাণ, আমি তোমার প্রিয়তম ফিরে এলাম বিরহী বিবাগী
     তোমার দেখার লাগি
তুমি আমার প্রিয়তমা হও আমার পানে চাহো ফিরি
      এসো শিরী! এসো শিরী!!
Category: নজরুলগীতি
Previous Post:এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা
Next Post:মম তনুর ময়ূর সিংহাসনে এ রূপকুমার কবি নৌজোয়ান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑