• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আবার ভালোবাসার সাধ জাগে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আবার ভালোবাসার সাধ জাগে

১০
আবার ভালোবাসার সাধ জাগে

আবার ভালোবাসার সাধ জাগে।
সেই পুরাতন চাঁদ আজি নতুন লাগে মধুর লাগে॥
   যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে
   সাধিয়া তারে বুকে জড়ায়ে
উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়
   সোনার গোধূলি-রাগে॥
আবার ফাগুন-সমীরণ কেন বহে
আবার ভুবন ভরি বেজে ওঠে বাঁশরি অসীম বিরহে।
তপোবনের বুকে ঝরনার সম
কে এলে সহসা নিরুপম,
তোমার নূপুর-ধ্বনি প্রাণে ওঠে অনুরণি
সহসা কে এলে প্রিয়তম আমার হৃদয়-বৃন্দাবনে
   সহসা রাঙাইলে কুঙ্কুম-ফাগে॥
Category: নজরুলগীতি
Previous Post:বুলবুলি নীরব নার্গিস বনে
Next Post:এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑