• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা

৫
চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা

চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
মধুর আনন্দ-উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা॥
    মুকুল-সৌগন্ধ ভারে দখিনা পবন
নৃত্যের ছন্দে চলে মর্মরিয়া বেণু-বন।
    তটিনী ঊর্মির মর্ম নিয়া
    শত ভঙ্গে চন্দ্র নিবেদিয়া
দুর্নিবার প্রেমোচ্ছ্বাসে কণ্ঠ-কল-গীতে ভরা॥
মধুর পূর্ণিমা নিশি, পূর্ণপাত্র শিরাজি হস্তে যেন সাকি,
জ্যোৎস্নার মদির স্বপ্নে মুকুলিত মাধবীর আঁখি।
    গোলাপের স্নিগ্ধগন্ধে অস্থির অন্তর,
    আজি রাত্রে হাসিছে সমাহিত প্রসন্ন সুন্দর।
পরিতৃপ্ত চকোরের রুদ্ধ-কণ্ঠ লভিতে চন্দ্রের
    পান করি শারাব গেলাস-ভরা।
Category: নজরুলগীতি
Previous Post:আরক্ত কিংশুক কাঁপে। মালতীর বক্ষ ভরি
Next Post:একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑