• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে

৬
রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে

রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে
          কাঁদে ইউসুফ তরে।
অশ্রু তাহার দূর নভ হতে
          রাতের শিশিরে ঝরে॥
আসে বসন্ত ফোটে কুসুম
কিংশুকের আজিও ভাঙে না তো ঘুম,
যার এতো রূপ সে কীগো পাষাণ
          প্রিয়ারে না মনে পড়ে॥
যুগ-যুগান্ত কাঁদে জুলেখা
          বিরহ-সিন্ধু কূলে
চোখে লয়ে জল আসে ইউসুফ
          বুঝি আজ পথ ভুলে।
মাধবী নিশীথ ডাকে বুলবুল
ফাল্গুন সমীরণ হয়েছে আকুল,
মিলন পরশে দু-জনার মন
          ক্ষণে ক্ষণে শিহরে॥
Category: নজরুলগীতি
Previous Post:লুকায়ে রহিলে চিরদিন তুমি শিশমহলের শার্সিতে
Next Post:মদিনা! মদিনা! মদিনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑