• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নূরজাহান! নূরজাহান!

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নূরজাহান! নূরজাহান!

২
নূরজাহান!          নূরজাহান!  

       নূরজাহান!          নূরজাহান!  
       সিন্ধু নদীতে ভেসে    (এলে) মেঘলা-মতির দেশে 
                  ইরানি গুলিস্থান॥  
       নার্গিস লালা গোলাপ আঙুর-লতা  
       শিঁরি-ফরহাদ-শিরাজের উপকথা  
       এসেছিলে তুমি তনুর পেয়ালা ভরি  
                  বুলবুলি, দিলরুবা, রবাবের গান॥  
       তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজধিরাজ–  
       চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক-লাজ।  
       যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীলাকাশে
(যাহা)  লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে  
       দেবে চিরদিন নন্দন-লোকচারী
 তব   সেই কলঙ্ক সে প্রেমের সম্মান॥
Category: নজরুলগীতি
Previous Post:মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
Next Post:চাঁদের কন্যা চাঁদ সুলতানা চাঁদের চেয়েও জ্যোতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑