• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার নবীন মন্ত্রে হবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এবার নবীন মন্ত্রে হবে

(পুরুষ ও নারীর গান)
এবার নবীন মন্ত্রে হবে

  এবার নবীন মন্ত্রে হবে
       জননী তোর উদ্‌বোধন।
  নিত্যা হয়ে রইবি ঘরে,
       হবে না তোর বিসর্জন॥
সকল জাতির পুরুষ নারীর প্রাণ
সেই হবে তোর পূজা-বেদি
       মা তোর পীঠস্থান।
(সেথা) শক্তি দিয়ে ভক্তি দিয়ে
       পাতব মা তোর সিংহাসন॥
(সেথা)        রইবে নাকো ছোঁয়াছুঁয়ি
                   উচ্চ-নীচের ভেদ,
         সবাই মিলে উচ্চারিবে
                    মাতৃনামের বেদ।
(মোর)	এক জননীর সন্তান সব, জানি
        ভাঙব দেয়াল, ভুলব হানাহানি,
        দীন দরিদ্র রইবে না কেউ,
                সমান হবে সর্বজন।
        বিশ্ব হবে মহাভারত
                 নিত্য-প্রেমের বৃন্দাবন॥
Category: নজরুলগীতি
Previous Post:খড়ের প্রতিমা পূজিস রে তোরা
Next Post:মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑