• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় মা উমা, রাখব এবার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আয় মা উমা, রাখব এবার

আগমনি
আয় মা উমা, রাখব এবার

 আয় মা উমা, রাখব এবার
     ছেলের সাজে সাজিয়ে তোরে।
(ওমা) মা-র কাছে তুই রইবি নিতুই,
     যাবি না আর শ্বশুর-ঘরে॥
  মা হওয়ার মা কী যে জ্বালা
  বুঝবি না তুই গিরিবালা,
(তোরে) না দেখলে শূন্য এ বুক
     কী যে হাহাকার করে॥
  তোর টানে মা শংকর শিব
     আসবে নেমে জীব-জগতে,
আনন্দেরই হাট বসাব
     নিরানন্দ ভূ-ভারতে।
  না দেখে যে মা তোর লীলা
  হয়ে আছি পাষাণ-শিলা,
(আয়)   কৈলাসে তুই ফিরবি নেচে
     বৃন্দাবনের নূপুর পরে॥
Category: নজরুলগীতি
Previous Post:জয় বিগলিত করুণা-রূপিণী গঙ্গে
Next Post:কী দশা হয়েছে মোদের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑