• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওমা দুঃখ অভাব ঋণ যত মোর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ওমা দুঃখ অভাব ঋণ যত মোর

(ওমা)      দুঃখ অভাব ঋণ যত মোর
রাখলাম তোর পায়ে
(এবার)      তুই দিবি মা, ভক্তের তোর

         সকল ঋণ মিটায়ে॥
মাগো       সমন-হাতে মোর মহাজন
ধরতে যদি আসে এখন,
তোরই পায়ে পড়বে বাঁধন
ছেলের ঋণের দায়ে॥
ওমা     সুদ-আসলে এ সংসারের বেড়েই চলে দেনা,
এবার      ঋণমুক্তির তুই নে মা ভার, রইব তোরই কেনা।

আমি আমার আর নহি তো,
(আমি)     তোর পায়ে যে নিবেদিত,
এখন তুই হয়েছিস জামিন আমার –
দে ওদের বুঝায়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন
Next Post:নন্দলোক হতে আমি এনেছি রে মহামায়ায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑