দিন দুনিয়ার মালিক, তোমার দীনকে দয়া হয় না – লিরিক্স : মোহিনী চৌধুরী
গীতিকার – মোহিনী চৌধুরী
ছায়াছবি – অভিনয় নয় (শৈলজানন্দ মুখোপাধ্যায়-এর পরিচালিত)
.
দিন দুনিয়ার মালিক, তোমার দীনকে দয়া হয় না
এ দীনকে দয়া হয় না।
কাঁটার জ্বালা দাও তারে যার ফুলের আঘাত সয় না।।
এই খেলাঘর ভাঙ্গবে যদি কেনই-বা ঘর বাঁধলে
সব-হারাকে কাঁদাও যত নিজেও তত কাঁদলে।
(তাই) সব দিয়ে যার সব কেড়ে নাও
সেও তো কথা কয় না ॥
সব কথা যার ব্যথায় ভরা
কোন্ কথা সে বলবে?
সব পথই যার কাঁটায় ঘেরা
কোন্ পথে সে চলবে?
(তার) মনের বনে লাগে আগুন,
ফাগুন হাওয়া বয় না।।
Leave a Reply