• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল

রাগ: সিন্ধু–কাফি ।। তাল: লাউনি

গুল-বাগিচার বুলবুলি আমি
রঙিন প্রেমের গাই গজল!
অনুরাগের লাল শারাব মোর
চোখে ঝলে ঝলমল।।

আমার গানের মদির ছোঁওয়ায়
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
সে গান শুনে প্রেমে-দীওয়ানা
কবির আঁখি ছলছল।।

লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
ফুটে ওঠে আনারকলি
নাচে ভ্রমর রঙ-পাগল।।

সে সুর শুনে দিশেহারা
ঝিমায় গগন ঝিমায় তারা,
চন্দ্র জাগে তন্দ্রাহারা
বনের চোখ শিশির-জল।।

Category: নজরুলগীতি
Previous Post:ভালোবাসার ছলে আমায় তোমার নাম গাওয়ালে
Next Post:শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘুর্ণিবায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑