• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গানগুলি মোর আহত পাখির সম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গানগুলি মোর আহত পাখির সম
গানগুলি মোর আহত পাখির সম
লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।।

                       বাণ বেধা মোর গানের পাখিরে
                       তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,
                       লভিবে মরণ চরণে তোমার
                                              সুন্দর অনুপম।।

     তারা           সুখের পাখায় উড়িতেছিল গো নভে,
     তব             নয়ন শায়কে বিঁধিলে তাহাদের কবে।

                       মৃত্যু আহত কন্ঠে তাহার
                       একি এ গানের জাগিল জোয়ান,
                       মরণ বিষাদে অমৃতের স্বাদ
                                              আনিলে বিষাদ মম।।

(ভৈরবী–একতালা)

Category: নজরুলগীতি
Previous Post:দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে দীন-ই-ইসলামী লাল মশাল
Next Post:কাঞ্চন বরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑