• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি
কেন         কাঁদে পরান কী বেদনায় কারে কহি। 
সদা         কাঁপে ভীরু হিয়া রহি রহি।।

               সে থাকে নীল নভে আমি নয়ন-জল-সায়রে
               সাতাশ তারার সতিন-সাথে সে যে ঘুরে মরে, 
               কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।।

               কাজল করি যারে রাখি গো আঁখি-পাতে,
               স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে! 

               বুকে তায় মালা করি রাখিলে যায় সে চুরি,
               বাঁধিলে বলয়-সাথে মালয়ায় যায় সে উড়ি
               কি দিয়ে সে উদাসীর মন মোহি।।

(মিশ্র বেহাগ-খাম্বাজ–দাদরা )

Category: নজরুলগীতি
Previous Post:ভুলি কেমনে আজো যে মনে বেদনা-সনে রহিল আঁকা
Next Post:কেন প্রাণ ওঠে কাঁদিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑