• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল
বাগিচায়              বুলবুলি তুই ফুলশাখাতে 
                                          দিসনে আজি দোল। 
আজো তার       ফুল কলিদের ঘুম টুটেনি 
                                          তন্দ্রাতে বিলোল।।

আজো হায়       রিক্ত শাখায় উত্তরী বায় 
                                          ঝুরছে নিশিদিন, 
আসেনি           দখনে হাওয়া গজল গাওয়া 
                                          মৌমাছি বিভোল।।

কবে সে            ফুল কুমারী ঘোমটা চিরি
                                          আসবে বাহিরে, 
শিশিরের         স্পর্শ-সুখে ভাঙবে রে ঘুম 
                                          রাঙবে রে কপোল।

ফাগুনের           মুকুল-জাগা দু'কূল ভাঙা 
                                          আসবে ফুলেল বান
কুঁড়িদের           ওষ্ঠ পুটে লুটবে হাসি 
                                          ফুটবে গালে টোল।।

কবি তুই           গন্ধে ভুলে ' ডুবলি জলে 
                                          কূল পেলিনে আর
ফুলে তোর       বুক ভ'রেছিস আজকে জলে 
                                          ভররে আঁখির কোল।।

রাগঃ ভৈরবী
তালঃ কাহার্‌বা

Category: নজরুলগীতি
Previous Post:একেই সালোকসংশ্লেষণ বলে
Next Post:আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑