• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি ঘুম নহে, নিশি জাগরণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি ঘুম নহে, নিশি জাগরণ
                ৮
         (বেদেনীদের গান)
      দরবারী কানাড়ি-কাওয়ালি

আজি   ঘুম নহে, নিশি জাগরণ।
      চাঁদেরে ঘিরি' নাচে ধীরি ধীরি
                তারা অগণন॥


      প্রখর-দাহন দিবস-আলো,
      নলিনী-দলে ঘুম তখনি ভালো।
      চাঁদ চন্দন চোখে বুলালো
                  খোলো গো নিদ-মহল-আবরণ॥


      ঘু'রে ঘু'রে গ্রহ, তারা, বিশ্ব, আনন্দে
      নাচিছে নাচুনী ঘূর্ণীর ছন্দে।
 
      লুকোচুরি-নাচ মেঘ তারা মাঝে,
      নাচিছে ধরণী আলোছায়া-সাজে,
      ঝিল্লির ঘুমুর ঝুমু ঝুমু বাজে
                    খুলি খুলি পড়ে ফুল-আভরণ॥
Category: নজরুলগীতি
Previous Post:মহুল গাছে ফুল ফুটেছে
Next Post:খোলো খোলো খোলো গো দুয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑