• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে
                 ২
        (বেদেনীদের গান)
   তিলক-কামোদ-দেশ-কাওয়ালি
 
একডালি ফুলে ওরে সাজাব কেমন ক'রে।
মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভরে।
                    সাজাব কেমন ক'রে॥

কেন দিলে বনমালী এইটুকু বন-ডালি,
সাজাতে কি না সাজাতে কুসুম হইল খালি।
ছড়ায়েছে ফুলদল অভিমানে ডালি ধ'রে॥

কেতকী ভাদর-বধূ ঘোম্‌টা টানিয়া কোণে
লুকায়েছে ফণি-ঘেরা গোপন কাঁটার বনে।
কামিনী ফুল মানে মানে না ছুঁতে পড়েছে ঝ'রে॥
গন্ধ-মাতাল চাঁপা দুলিছে নেশার ঝোঁকে,
নিলাজী টগর-বালা চাহিয়া ডাগর চোখে,
দেখিয়া ঝরার আগে বকুল গিয়াছে ম'রে॥
Category: নজরুলগীতি
Previous Post:কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো
Next Post:বউ কথা কও, বউ কথা কও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑