আমি কত দিন কত রাত ভেবেছি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
আমি কত দিন কত রাত ভেবেছি
ভেবেছি বলব তোমারে
একটি পুরোনো কথা নতুন করে ॥
যে কথা ভ্রমর বলে ফুলের কানে
যে দোলা জাগায় মেঘ নদীর প্রাণে
তাই কি শোনাতে এলে গানে গানে
না না না, সে কথা হয়তো বলেছি
হয়নি বলা তবু তেমন করে
বলব ভাবি আমি যেমন করে।।
হাজার বছর ধরে শিল্পী কবি
কত রঙে এঁকেছে তারই ছবি
বোঝাতে পারেনি তবু মনের সবই
না না না, সে ভাষা হয় না বোঝাতে
মনের ভাষা মন বুঝতে পারে
চোখের পাতায় তার ছায়া পড়ে।।
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মো. আলী সিদ্দিকী, সাবিনা ইয়াসমীন;
অভিনয় : রাজ্জাক, ববিতা;
চিত্রপরিচালক : মোস্তফা মেহমুদ
মানুষের মন (১৪ জানুয়ারি ১৯৭২)
Leave a Reply