এমন লগনে আহা মান করে না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
এমন লগনে আহা মান করে না
কেন ও মুখে কথা সরে না ॥
হাতখানি যদি রাখো হাতে
তুমি বলো ওগো দোষ কী তাতে
দূর হতে দেখে শুধু মন ভরে না
যদি ও মুখে কথা সরে না ॥
সখা গো,
কালো চুল ভালো, কালো চোখ ভালো
লাগে কালো মুখে বড় ভয়
দয়া করে তুমি ক্ষমা করো, মানিয়াছি পরাজয়
সখা তোমারই হয়েছে জয়।
কত ভালো লাগে যখন হাসো
একটু না হয় আরও কাছে আসো
মিলনমালা যেন কভু ঝরে না ॥
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : শাহনাজ রহমতউল্লাহ,
অভিনয় : নাসিমা খান,
চিত্রপরিচালক : আকরাম
আমার বউ (২২ জানুয়ারি ১৯৭১)
Leave a Reply