এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো
এক সমুদ্র কল্পনা বেয়ে দুটি মন ভালোবাসল।।
এক ভাবনার একটু আকাশ
অনুরাগের লেখে ইতিহাস
(সা নি সা রে নি সা দা নি পা
গা পা গা সা)
এক ফাগুনের মন্ত্রণা নিয়ে
দুটি চোখ যেন হাসল ॥
এক বাসনার একটু সময়
অবকাশের হলো সঞ্চয়
এক জীবনের রোমাঞ্চ নিয়ে
দুটি প্রাণ স্রোতে ভাসল।।
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : খোন্দকার নূরুল আলম,
কণ্ঠ : নীলুফার ইয়াসমীন,
অভিনয় : রোজী,
চিত্রপরিচালক : এইচ আকবর
জলছবি (১ জানুয়ারি ১৯৭১)
Leave a Reply