• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই
ও তার মনের সাথে মন বেঁধেছি
তাই তো এ গান গাই (আমি)।।

ও কালো চোখের ‘পরে বসেছে কোন ভ্রমরে
জানি না ডুবল সে কি রূপের সাগরে
যত দেখি সাধ মেটে না, ফিরে ফিরে চাই (আমি) ॥

পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে।
ও হাসি ঝরনা হয়ে আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিল জড়ায়ে
তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই (আমি)।।

কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সুবল দাস,
কণ্ঠ : মাহমুদুন্নবী,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : নজরুল ইসলাম
স্বরলিপি (১ জানুয়ারি ১৯৭১)

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:আহা রে, লোকলাজ কিছু মানে না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:এক অন্তবিহীন স্বপ্ন ছিল – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑