খুশির নেশায় আজকে বুঝি মাতাল হলাম গানে – লিরিক্স – ফজল-এ-খোদা
খুশির নেশায় আজকে বুঝি মাতাল হলাম গানে
সুরের জালে জড়িয়ে গেলাম মধুর অভিমানে ॥
মায়াঝরা এমন সাঁঝে
ভুল করি যে সকল কাজে
পরশে তার হৃদয় মাঝে আবেশ কেবল আনে।।
কেন যে আজ অকারণে দখিন হাওয়া খেলে
মন বলাকা সঙ্গোপনে রঙিন পাখা মেলে।
মুগ্ধ মনে আবির মেখে
শত কথার ছবি এঁকে
আজকে আমি দিশেহারা হৃদয় কি তা জানে ॥
কথা : ফজল-এ-খোদা,
সুর : ওমর ফারুক,
কণ্ঠ : ফরিদা ইয়াসমীন,
অভিনয় : কবরী,
চিত্রপরিচালক : আসাদ
ঘূর্ণিঝড় (২ অক্টোবর ১৯৭০)
Leave a Reply