তুমি সাত সাগরের ওপার থেকে আমায় ডেকেছ – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
তুমি সাত সাগরের ওপার থেকে আমায় ডেকেছ
আর মনভোমরের কাজল পাখায় ছবি এঁকেছ।
আমি ময়ূরপঙ্খি নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবালদ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি ।।
আগুনঝরা ফাগুন যখন এল পলাশবনে
তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে
ওগো তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি ।।
শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে
তোমার আশায় বসেছিলেম বাতায়ন খুলে
আমি দখিন হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : আনোয়ার পারভেজ,
কণ্ঠ : শাহনাজ রহমতউল্লাহ, মোহাম্মদ আবদুল জব্বার;
অভিনয় : কবরী, আনোয়ার হোসেন;
চিত্রপরিচালক : ইবনে মিজান
কত যে মিনতি (১৯ জুন ১৯৭০)
Leave a Reply