• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গান নয় যদি গল্প বলি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » গান নয় যদি গল্প বলি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

গান নয় যদি গল্প বলি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

গান নয় যদি গল্প বলি, বলো না কেমন হয়
একটি মন নিজে এসে আরেক মনের কাছে
মেনে নিল নিজের পরাজয়
[বলো না কেমন হয়?]
সে মন যদি হতো পাখি উড়েই যেত দূরে
হতো না কি তাদের পরিচয়
গান নয় যদি গল্প বলি
[বলো না কেমন হয়?]
গান নয় এসো গল্প বলি।।

দুটি পান্থ হৃদয় অনেক চলার শেষে
দাঁড়াল সহসা মোহনার তীরে এসে
মিলনের গান শুনল যখন ভাবেনি তখন
এ জীবন এত গীতিময়
গান নয় যদি গল্পে বলি
বলো তো কেমন হয়।।

দুটি মুগ্ধ চোখের মধুময় মাধুরীতে
এল যে বসন্ত দুজনার পৃথিবীতে
শপথের বীণ বাজল তখন স্বপ্ন মগন
দুটি মন হলো প্রীতিময়
গান নয় যদি গল্প বলি।।

.

কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : খোন্দকার নূরুল আলম,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন, খন্দকার ফারুক আহমেদ;
অভিনয় : রহমান, সুচন্দা;
চিত্রপরিচালক : সৈয়দ মোহাম্মদ আউয়াল
অন্তরঙ্গ (১২ জুন ১৯৭০)

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:এই কি এসেছে জীবনে প্রথম ফাল্গুনী – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:আমি গানকে ভালোবেসেছি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑