এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান – লিরিক্স – আবু হেনা মোস্তফা কামাল
এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ ॥
কেউ চলে যায়, কেউ বা আসে
দুদিনের এই পরবাসে
কেউ বোঝে না কারও হাসি অভিমান ॥
এই যোগ-বিয়োগের রঙ্গমেলায় এলাম কেন তবে?
বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারব না যে
আমার সকল গানের মাঝে
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান ॥
কথা : আবু হেনা মোস্তফা কামাল,
সুর : সুবল দাস,
কণ্ঠ : সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন;
অভিনয় : রাজ্জাক, সুজাতা;
চিত্রপরিচালক : রহীম নওয়াজ
যোগ বিয়োগ (১ মে ১৯৭০)
Leave a Reply