ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই
প্রাণের মুকুরে তারই ছায়া যে পড়ে
বলো না শোনাব গান আমি কী করে।।
নয়নে কাজল হয়ে সে তো হেসেছে
স্বপনে আপন হয়ে কাছে এসেছে
আমারে জড়িয়ে গেছে সুরভি হারে ॥
ঝিনুকে প্রেমের ছবি সে তো এঁকেছে
মুকুলে ফাগুন হয়ে শুধু ডেকেছে
প্রাণের অতিথি হাসে গানের দ্বারে ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : রবীন ঘোষ,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন,
অভিনয় : ববিতা,
চিত্রপরিচালক : এহতেশাম
পীচ ঢালা পথ (২৪ এপ্রিল ১৯৭০)
Leave a Reply