দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও – লিরিক্স – আল্লামা ইকবাল
দাও দাও দাও দাও
দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও
ওমরাহদের সিংহদ্বারের ভিত্তি কাঁপিয়ে দাও।।
শ্রমিকের মনে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে
ছোট পাখিদের ঈগলের সাথে যুদ্ধে লড়িয়ে দাও ॥
জনতাই হবে দেশের মালিক ঐ আসে সেই জামানা
ঘুণে ধরা যত পুরোনো বিধান আজকে মিটিয়ে দাও।।
যে দেশের বুকে পায় না চাষিরা পেটের ক্ষুধার অন্ন
সে দেশের প্রতি শস্যকণায় আগুন লাগিয়ে দাও।।
আমার এ মন পায় না শান্তি শ্বেতপাথরের মহলে
আমার জন্য মাটির একটা কুটির বানিয়ে দাও।।
.
মূল : আল্লামা ইকবাল *
অনুবাদ ও সুর : খান আতাউর রহমান,
কণ্ঠ : সমবেত,
অভিনয় : রাজ্জাক, আনোয়ার হোসেন ও সহশিল্পী,
চিত্রপরিচালক : জহির রায়হান
জীবন থেকে নেয়া (১০ এপ্রিল ১৯৭০)
Leave a Reply