গল্পকথার কল্পলোকে এক যে ছিল রাজার কুমার – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
গল্পকথার কল্পলোকে এক যে ছিল রাজার কুমার
একদিন এক রাজকুমারীর সাথে হলো দেখা তার ॥
[-তারপর?]
প্রথম দেখার শুভক্ষণে
কাঁপল হৃদয় সঙ্গোপনে
রাজকুমারীর গলায় দিল গজমোতির হার
সেই রাজার কুমার ॥
[—তারপর?]
রাজকুমারী ভেবে রাজার কুমার
যারে দিল মালাখানি
রাজকন্যার ছলে সেই মালা নিল
সে যে এক মায়াবিনী
[—তারপর? তারপর কী হলো? ]
একদিন সে চুপিসারে
হারিয়ে গেল তেপান্তরে
রাজকুমারীর ভুল ভাঙাবার পায়নি সময় আর
সেই রাজকুমার ॥
[—তাহলে?]
দিনের পর রাত আসে আর রাতের পরে দিন
রাজকুমারীর সকল আশা ধুলোয় হলো লীন
হায় অভাগিনী, তার কী যে ব্যথা
কেউ তো জানল না
রাজকুমারের সপ্তডিঙা আর তো ফিরে এল না।
দুটি পান্থ আঁখি যাবে স্বপ্নে ঢাকি
আহা এ পথ যে হবে অবসান
জানি রাজার কুমার ফিরে আসবে আবার
আহা রাঙিয়ে দিতে ভীরু প্রাণ ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : আলতাফ মাহমুদ,
কণ্ঠ : সাইফুল ইসলাম, মিলি চৌধুরী;
অভিনয় : আনোয়ার হোসেন, বেবি রিঙ্কু,
চিত্রপরিচালক : বাবুল চৌধুরী
আঁকাবাঁকা (২৭ মার্চ ১৯৭০)
Leave a Reply