গান হয়ে এলে মন যেন বলে – লিরিক্স – মোহাম্মদ মনিরুজ্জামান
গান হয়ে এলে মন যেন বলে
সারা বেলা এত সুর নিয়ে
নিজেরে কেমনে বলো রাখি লুকিয়ে ॥
ওগো মোর ভাবনা
ওগো মোর কামনা
এসেছ জীবনে তবু তোমারে যেন বুঝি না
এ কেমন অলংকারে নিলে জড়িয়ে ॥
তুমি মোর নয়নে
তুমি মোর স্বপনে
যে ছবি এঁকেছ সে তো শুধুই রবে গোপনে
এ হৃদয় অহংকারে দিলে ভরিয়ে ॥
কথা : মোহাম্মদ মনিরুজ্জামান,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : কবরী,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
নীল আকাশের নীচে (১০ অক্টোবর ১৯৬৯)
Leave a Reply