আড়াল থেকে উঁকি দিয়ে যায় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
আড়াল থেকে উঁকি দিয়ে যায়
কেন দিয়ে যায় কেন দিয়ে যায়
দূর অজানায়
আমি জানতে পারিনি, কে সে।।
খুলেছি আমার হৃদয় দুয়ার
অতিথি এলো নিয়ে উপহার
পলাতকা মন বাইরে এলো হয়ে
অভিসারিণী ॥
আভাসে ইঙ্গিতে তারে শুধু কাছে পাই
সে যেন আমায় দিল অজানা নতুন ঠাঁই।
বাহুলতায় জড়িয়ে গেলাম
মরণ যেন ডেকে নিলাম
কখন অলখে হারিয়ে গেছি
হয়ে দিশাহারিণী ॥
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : মন্দিরা,
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
আলিঙ্গন (১২ সেপ্টেম্বর ১৯৬৯)
Leave a Reply