• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘুরে এলাম কত দেখে এলাম – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ঘুরে এলাম কত দেখে এলাম – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

ঘুরে এলাম কত দেখে এলাম – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

ঘুরে এলাম কত দেখে এলাম
অশান্ত মনে আমি ছুটে গেলাম
আমার গাঁয়ের মতো কভু দেখিনি
আহা সে যে আমার জন্মভূমি ॥

দূর আকাশে পান্থ পাখি
নীড় ছেড়ে চলে যায়
অস্তবেলায় আবার ফেরে
আপন ঠিকানায়
তেমনি কোথাও ঘরছাড়া মন
রইতে পারিনি
ছেড়ে আমার প্রিয় এই জন্মভূমি।।

ও নদী রে, আঁকাবাঁকা পন্থ রে বাইয়া
কতই দ্যাশে যাও
কইবারনি রে পারো বন্ধু
দেখছ নাকি কোথাও তুমি
এমন সোনার গাঁও
ও নদী রে, দেখছ নাকি এমন সোনার গাঁও।

এই যে মাটি এই বনানী কত আপন মনে হয়
এই পৃথিবীর আর কিছুই তো মায়ের মতো নয়
জন্মভূমি মা গো তোমায় ভুলতে পারিনি
তুমি আদরের জন্মভূমি।।

কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মোহাম্মদ আবদুল জব্বার,
অভিনয় : সুভাষ দত্ত,
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
আলিঙ্গন (১২ সেপ্টেম্বর ১৯৬৯)

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:দেখে এলাম রূপমহলে – লিরিক্স – কে জি মোস্তফা
Next Post:দিগন্তে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑