• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমরা যাদের মানুষ বলো না – লিরিক্স – কে জি মোস্তফা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » তোমরা যাদের মানুষ বলো না – লিরিক্স – কে জি মোস্তফা

তোমরা যাদের মানুষ বলো না – লিরিক্স – কে জি মোস্তফা

[শহরবাসী শোনো]
তোমরা যাদের মানুষ বলো না
বিধিও যাদের কান্না শোনে না
তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ
আমি চোখের জলে শোনাই তাদের গান ॥

তাদের বুকের রিক্ত হাহাকার
কেউ বোঝে না, ওগো কেউ শোনে না
সর্বহারার মর্মবেদনা
দুঃখে যাদের জীবন গড়া মানুষ যাদের নাম
আমি চোখের জলে শোনাই তাদের গান ॥

জীবন তাদের নিত্য পরিহাস
কেউ দেখে না, ওগো কেউ লেখে না
এ সংসারে তাদের ইতিহাস
পথের মলিন ধুলায় যাদের ঝরে মাথার ঘাম
আমি চোখের জলে শোনাই তাদের গান ॥

কথা : কে জি মোস্তফা,
সুর : আনোয়ার উদ্দীন খান,
কণ্ঠ : মোহাম্মদ আবদুল জব্বার,
অভিনয় : আশীষ কুমার লোহ,
চিত্রপরিচালক : মোস্তফা মেহমুদ
মায়ার সংসার (২২ আগস্ট ১৯৬৯)

Category: সিনেমার গান
Previous Post:এ কী চঞ্চলতায় মন ভরেছে – লিরিক্স – কে জি মোস্তফা
Next Post:দেখে এলাম রূপমহলে – লিরিক্স – কে জি মোস্তফা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑