আমি সারাটি জীবন শুধু তোমার মুখের পানে চেয়ে থাকব – লিরিক্স – আবদুল লতিফ
আমি সারাটি জীবন
শুধু তোমার মুখের পানে চেয়ে থাকব
সারাক্ষণ আমি আমার হৃদয় দিয়ে
তোমাকেই ভালোবাসব ॥
চোখের তুলিতে যে ছবি তোমার বারে বার আমি এঁকেছি
প্রাণের ছোঁয়ায় যে রূপ তোমার সারাদিন আমি দেখেছি
সে মধুর স্মৃতি সুরের বাঁধনে
চিরকাল ধরে রাখব।।
তোমার অধরে গোলাপের হাসি বলাকার মতো ভাসানো
কপোলে তোমার মেহেদীর রঙ ফাগুনের রঙে রাঙানো
সে রঙের ছোঁয়ায় পলকবিহীন
সারারাত আমি জাগব।।
কথা-সুর : আবদুল লতিফ,
কণ্ঠ : মাহমুদুন্নবী,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : নুরুল হক বাচ্চু
শেষ পর্যন্ত (৮ আগস্ট ১৯৬৯)
Leave a Reply