আমি যে কেবল বলে চলি – লিরিক্স – আবু হায়দার সাজেদুর রহমান
আমি যে কেবল বলে চলি, তুমি তো কিছু বলো না
মিষ্টি মুখে হাসি হেসে করছ না তো ছলনা।
তোমায় ভালোবেসেছি আমি যেমন করে
তুমি কি আমারই মতো ভালোবাসো আমারে
তুমি যে আমার জীবনসাথি
সে কথা কি জানো না ॥
বলো বলো গো বলো, বলো কিছু তো বলো
প্রণয় মধুর আলাপে মনের দুয়ারখানি খোলো
মিনতি করি দুহাত ধরে
নীরবে আর থেকো না ॥
কেমনে কেমনে বোঝাব বলো
তুমি যে আমার কত আপনার
কেমনে বোঝাব বলো
নয়নে নয়ন রেখে দেখো
হাতেতে হাত রেখে জেনে নাও
তুমি যে আমার প্রাণের প্রিয়
সে কথা কেন বোঝো না ॥
কথা : আবু হায়দার সাজেদুর রহমান,
সুর : আজাদ রহমান,
কণ্ঠ : শাহনাজ রহমতউল্লাহ, মাহমুদুন্নবী;
অভিনয় : কবরী, রাজ্জাক;
চিত্রপরিচালক : বাবুল চৌধুরী
আগন্তুক (১ আগস্ট ১৯৬৯)
Leave a Reply