• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধো – লিরিক্স – খান আতাউর রহমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধো – লিরিক্স – খান আতাউর রহমান

সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধো – লিরিক্স – খান আতাউর রহমান

সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধো
তাকে আমি বলব না গান
সে তো শুধু নিষ্প্রাণ ‘সা নি ধা পা মা গা রে সা’
নেই তাতে হৃদয়ের দান ॥

মরমের ছোঁয়া যদি শিল্পীর কণ্ঠে না থাকে
গানের কবিতা যদি জীবনের ছবিটি না আঁকে তাকে আমি বলব না গান
সে তো শুধু নিষ্প্রাণ ‘সা নি ধা পা মা গা রে সা’
নেই তাতে হৃদয়ের দান।।

গান আহা গান যাকে বলে-
লক্ষ মনের মধু স্বপ্ন, লক্ষ হারিয়ে যাওয়া লগ্ন
তার বুকে ধিকিধিকি জ্বলে।।

সে জ্বালার অনুভূতি যদি ঐ অন্তরে থাকে
হৃদয় উজাড় করে সুরে সুরে ঢেলে দিও তাকে
তাহলেই গান হবে গান
না হলে তা নিষ্প্রাণ ‘সা নি ধা পা মা গা রে সা’
নেই তাতে হৃদয়ের দান ॥

কথা-সুর : খান আতাউর রহমান, ছবি :
কণ্ঠ : বশীর আহমদ,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : রহীম নওয়াজ
মনের মত বউ (৪ এপ্রিল ১৯৬৯)

Category: সিনেমার গানTag: খান আতাউর রহমান
Previous Post:আহা কী যে সুন্দর হারিয়েছি অন্তর – লিরিক্স – খান আতাউর রহমান
Next Post:জীবনের আঙিনায় মন ভোমরা – লিরিক্স – ফজল-এ-খোদা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑