গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো – লিরিক্স – মাসুদ করিম
গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো
দুষ্টুমিটা রেখে এবার লক্ষ্মী হয়ে বসো ॥
এক যে ছিল দস্যি ছেলে ঠিক তোমারই মতো
লেখাপড়া ছেড়ে শুধু খেলত অবিরত
তারে কেউ তো ভালোবাসে না
তার সাথে কেউ মেশে না
আড়ি দিল তার সঙ্গে পাড়ার ছেলে যত ॥
একা একা থাকত সে যে খেলার সাথি পায় না
ভাইয়া কভু রাখত না তার লাল জামাটির বায়না
এমনি যখন দিন যে তার
সঙ্গী ছাড়া কাটে না আর
লক্ষ্মী হবে ভাবল সে যে, দস্যি হতে চায় না
তাই তো বলি চুপটি করে আমার কাছে এসো
দুষ্টুমিটা ভুলে এবার শান্ত হয়ে বসো ॥
কথা : মাসুদ করিম,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ইসমত আরা,
অভিনয় : সুজাতা (?),
চিত্রপরিচালক : সৈয়দ মোহাম্মদ আউয়াল
অপরিচিতা (২৯ নভেম্বর ১৯৬৮)
Leave a Reply