বুক ধড়ফড় মাঝে মাঝে জ্বর – লিরিক্স – দিলীপ বিশ্বাস
বুক ধড়ফড় মাঝে মাঝে জ্বর
গাও-গত্তর শুধু জ্বলে
ডাক্তারী মতে খাঁটি বাংলাতে
এরে সারপেন্টি ফ্লাস রোগ বলে ॥
ডাক্তারী তো জানিস কচু
বড়াই করিস বার বার
তোর কাছে তো আছে দাওয়াই
জ্যান্ত মানুষ মারবার
[— কী? কী কইলি!]
কত্ত রোগী বাঁইচা গেল
খাইয়া আমার মিক্চার
পক্স কলেরা ভাইগ্যা গেল
হুইন্যা আমার লেকচার
দিমু দুই বড়ি বাজামু তুড়ি
খাওয়া মাত্তর যাবে চলে
বুঝলাম তোকে দুনিয়ার লোকে
হাতুইড়া ডাক্তার ক্যান বলে ॥
দুঃখ আমার বুঝলি না তুই
দিলি না মোর দাম
কত মাইয়ার বাপে পাড়ায়
বিয়ার পয়গাম
বুইঝ্যা ক্যানে বুঝিস না তুই
আমার মনের কথা
হাসপাতালের সব ওষুধেও
সারবে না মোর ব্যথা
[—ও, বুইঝ্যালাইছি]
আর কইস না পানির লাহান
বুঝছি যে তোর কথা
তোর আমার দোনো জনার
এক্কই রহম ব্যথা
রাইত দিন ভুগি আমি তোর রোগী
তুই ডাক্তার আসলে
যত ব্যথা বুকে যেই দেখি তোকে
দেখা মাত্তর যায় চলে ॥
কথা : দিলীপ বিশ্বাস,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : আঞ্জুমান আরা বেগম, দিলীপ বিশ্বাস;
অভিনয় : দিলীপ বিশ্বাস ও সহশিল্পী,
চিত্রপরিচালক : মোস্তফা মেহমুদ
মোমের আলো (২২ নভেম্বর ১৯৬৮)
Leave a Reply