• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধুয়া মিলিবা ফুল বনে গো সজনি সই – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধুয়া মিলিবা ফুল বনে গো সজনি সই – লিরিক্স – সৈয়দ শাহনূর
বন্ধুয়া মিলিবা ফুল বনে গো সজনি সই।
বন্ধুয়া মিলিবা ফুল বনে ।।
জিবাই এ কইবার লাগৈন হুসাইরে ডাকিয়া।
চল যাই ফুল বনে ফুল তুলি গিয়া ।।
ফুল যে ফুটিয়া রইছে কদম গাছের জড়ে।
ফুলের খবর হুনিয়াত হুসাই আইলা লড়ে।।
ফুল যে ফুটিয়া আছে এওলা বনের কাছে।
ফুল যে ফুটাইতে পারে খুশির উপর আছে ॥
কদম গাছের জড়ে ফুল রইছে ফুটিয়া।
জিবাই বলে হুসাইরে ফুল দেখি গিয়া ॥
হুসাই বলে জিবাই ওরে লইয়া যাইতায় মোরে।
আখাইরে ডাকিয়া লও বুঝাই আউকা করে।।
হুসাই, বুধাই, আখাই কুয়াই চারি চলৈন মানে।
জিবাইরে লইয়া যাইন ফুল বৃন্দাবনে।।
চারিজন চলিয়া যাইন জিবাইরে সাথে লইয়া।
মুরশিদ ভজিয়া ফুল চাও বিচারিয়া।
জিবাই যাইতা ফুলবনে খন্নাছ হইল বলি।
দরখততুবা গাছের মাঝে ধরিয়াছে কলি ॥
আয়াতুল কুরছি হাজার বার দমে পুরাইব।
তনের মাঝে ফুল ভাই আপনে ফুটিব ॥
মুরশিদ ভজিয়া ফুল যে জন ফুটাইব।
সৈয়দ শাহনূর তার জুনাবে লাগিব ॥

শব্দার্থ : ১. কইবার লাগৈন = বলতে থাকেন। ২. জড়ে = মূলে। ৩. হুনিয়া = শুনে। ৪. বুঝাই আউকা = বুঝিয়ে আসুন। ৫. চলৈন = চলেন। ৬. লইয়া যাইন = নিয়ে যান। ৭. বিচারিয়া = খুঁজে। ৮. খন্নাছ = দুষ্টু; দুর্বৃত্ত। ৯. জুনাবে = চরণে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:কত দুখ সইব শরিলেরে পরানের বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:মন তুই কেনে বাউল – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑