• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যাম বন্ধুরে রাত্রি হইল ভোর – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শ্যাম বন্ধুরে রাত্রি হইল ভোর – লিরিক্স – সৈয়দ শাহনূর
শ্যাম বন্ধুরে! রাত্রি হইল ভোর, চল যাই সরোবর।
শয্যায় রইলায় বন্ধু নিদরায় কাতর।
রজনি প্রভাত হইল ননদিনির ডর।
শশুড়ি ননদি জালে বলে কুবচন।
শ্যামের কলঙ্কিনী খোঁটা দেইন সর্বজন।।
রাধা বুলইন জাগ কানু যাও রাখালের সাথ।
কত নিদরা যাও বন্ধু না শুন আমার বাত ॥
গোকুলের যত লোক জাগিল ঘরে ঘরে।
বেভুল রইলায় কেনে রাধার মন্দিরে ॥
জাগিয়া গোকুলের নারী জলেতে গমন।
উঠ উঠ পরান বন্ধু রাধার পরান ধন ॥
লজ্জায় না বুলিলা বন্ধু ননদিনির ডর।
কত নিদরা যাও ও বন্ধু রাধিকার বাসর ॥
লজ্জায় রইলায় বন্ধু গোকুলের নাথ।
আগর, চন্দন, আতর গোলাব আনিলা সাক্ষাৎ।।
আগরে চন্দনে বদন পাখালিলা কানু।
রাতরি হইল ভোর পুবে উদয় ভানু ॥
বিরস বদনে রাধে১২ থাকে মন্দিরে।
রাধারে মিলিয়া যাইন ধেনু চরাইবারে ॥
সৈয়দ শাহনূরে কইন ভব কুলে আসি।
রাধার মন্দিরে শ্যাম আছিলা পরবাসী ॥

শব্দার্থ : ১. সরোবর = জলাশয়, দীঘি। ২. নিদরায় = ঘুমে; নিদ্রায়। ৩. জালে = জা, ভাশুর বা দেবরের স্ত্রী। ৪. বুলইন = বলেন। ৫. নিদরা যাও = ঘুমিয়ে পড়ো। ৬. বাত = কথা। ৭. গোকুল = শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি। ৮. বুলিলা = বললেন; কইলেন। ৯. বদন পাখালিলা = শরীর সুবাস দেন। ১০. রাতরি = রাত। ১১. ভানু = সূর্য। ১২. রাধে = রাধা; রাধিকা।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:আন্ধায় মানিক পাইয়া না কইলা যতন – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:শুন শুন গো ননদি জাল, কোকিল স্বরে বলে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑