• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উদাসিনী কইলে মোরে পাগলিনী কইলে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » উদাসিনী কইলে মোরে পাগলিনী কইলে – লিরিক্স – সৈয়দ শাহনূর
উদাসিনী কইলে মোরে পাগলিনী কইলে—
কেন তোমার পিরিতে মোরে উদাসিনী কইলো।।
ভিখারি কইরাছ বন্ধু রাখ পদের তলে
লাহুল দরিয়ায় ভাসি তুলি নেও কূলে।।
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে
পাইয়া হারাইলাম মানিক আপন করম দোষে।।
লাহুল দরিয়ার মাঝে পরান বন্ধুর খেলা
ধরিমু ধরিমু করি বেরথা জনম গেলা।।
তনের মধ্যে সপ্ত দরিয়া বস্তি জঙ্গল আছে
তনের মাঝে মক্কা মদিনা চন্দ্ৰ সূৰ্য নাচে।।
কইন সৈয়দ শাহনূরে দুনিয়া মিছামায়া-
বাজিকরের বাজি দিয়া বন্দি কইল কায়া।।

শব্দার্থ : ১. কইলে = করলে। ২. লাহুল দরিয়ায় = অকূল সাগরে। ৩. কূলে = তীরে; পাড়ে। ৪. আশে = আশায়। ৫. করম দোষে = কর্মদোষে। ৬. বেরথা = ব্যর্থ। ৭. তনের মধ্যে = দেহের মাঝে। ৮. কইল = করল।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:ও ভাই না চিনিলামরে সঙ্গে আইলাম কার – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:আমার শাহনূর থাকইন চাড়ালপাড়া – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑