• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুই শামে কলঙ্কিনী কইলে মোরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তুই শামে কলঙ্কিনী কইলে মোরে – লিরিক্স – সৈয়দ শাহনূর
তুই শামে কলঙ্কিনী কইলে মোরে
কলঙ্কিনী কইলে।
ধ্বনি আল্লাহর কুদরত বাণী বুঝিতে না পারি
উড়াল পঙ্খী হইয়া আমি ফান্দে বাজি মরি ॥
আন্ধায় পাইয়া মানিক না কৈলা যতন।
হেলায় গওয়াইয়া দিলা অমূল্য রতন ॥
হস্তে মানিক লৈয়া আনধা নয়ান ভরি চায়।
আন্ধায় বলে পন্থের খাক উড়াইয়া পালায় ॥
আঙ্খিয়ে না দেখে আন্ধায় বুইধি তার থুড়া।
মানিক হাতে লইয়া আন্ধায় বলে কঙ্কর গুড়া ॥
লাল মানিক না চিনিয়া আন্ধা অইল ধান্ধা।
ভালায় যদি পায় মানিক মুইট কইল বান্ধা ॥
দরিদর যদি পায় পরশ পাথর।
চউখে দেখি লইয়া যাইব মানিক আপন ঘর ॥
সৈয়দ শাহনূরে কয় আমি আন্ধা বড়ো
কী করে রাখিমু মানিক বুইধি নাই দড়ো ॥

শব্দার্থ : ১. ফান্দে বাজি মরি = ফাঁদে পড়ে মরি। ২. না কৈলা = করল না। ৩. হেলায় গওয়াইয়া দিলা = অবহেলায় হারাল। ৪. পন্থের খাক = পথের মাটি। ৫. আঙ্খিয়ে = চোখে। ৬. বুইধি = বুদ্ধি। ৭. কঙ্কর গুড়া = ছোট ঝুরি পাথর। ৮. মুইট কইল = মুঠো করল। ৯. দরিদর = দরিদ্র; অভাবি। ১০. দড়ো = মাথায়।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:না লাগিছে কাষ্ট পাট না লাগিছে মুড়া – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:ও ভাই না চিনিলামরে সঙ্গে আইলাম কার – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑